মালদা

গাজোল হ্যান্ডিক্যাপ্ট ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন গাজোলে

গাজোল হ্যান্ডিক্যাপ্ট ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে আজ গাজোলে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। এদিন তাদের পক্ষ থেকে একটি র‍্যালি করা হয়। র‍্যালিতে অংশ গ্রহন করেন বেশকিছু প্রতিবন্ধী ও সোসাইটির সদস্য সহ আরও অনেকে। এদিন তারা গাজোলের অ্যাঞ্জেল স্কুল থেকে বিদ্রোহী মোড় হয়ে পরিক্রমা করে আবার স্কুলে এসে র‍্যালিটি শেষ করেন। এরপর তারা প্রতিবন্ধীদের জন্য একটি বস্ত্র বিতরন শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেন।  

    গাজোল হ্যান্ডিক্যাপ্ট ওয়েল ফেয়ার সোসাইটির সম্পাদক জানান, শুধুমাত্র আজ নয় এছাড়াও অন্যান্য সময় তাদের পক্ষ থেকে প্রতিবন্ধী স্কুলগুলিতে তাদের সংস্থার পক্ষ থেকে চাল ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানান তিনি।     
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/EgmZdh9NSAo